18.8 C
Rangpur City
Friday, February 13, 2026
Google search engine
HomeUncategorizedদুই ম্যাচের জন্য বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার দল ঘোষণা

দুই ম্যাচের জন্য বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার দল ঘোষণা

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বে ৩৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য।এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আলো ছড়ানো ক্লদিও এচেভেরি। এছাড়াও দলে আরো বেশ কয়েকজন তরুণ সুযোগ পেয়েছেন।

তবে এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ মার্কোস আকুনিয়া ও গুইদো রদ্রিগেজ, মূলত ছন্দহীনতার কারণে। এছাড়া চোটের কারণে দলে নেই লিসান্দ্রো মার্টিনেজ ও মার্কোস সেনেসি।

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে ২২ মার্চ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় উরুগুয়ের বিপক্ষে এবং ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোর ৬টায় তাদের প্রতিপক্ষ ব্রাজিল।

আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক-এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, ওয়াল্টার বেনিতেজ। ডিফেন্ডার-
নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেল্লা, লিওনার্দো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো ও ফ্রান্সিসকো ওর্তেগা।
মিডফিল্ডার -লিয়ান্দ্রো পারাদেস,এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, জিওভানি লো সেলসো, মাক্সিমো পেরোনে।
ফরোয়ার্ড- জুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডমিনগেজ, থিয়াগো আলমাদা, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, নিকোলাস পাজ, ক্লদিও এচেভেরি, পাওলো দিবালা, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, আনহেল কোরেয়া।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য