26.8 C
Rangpur City
Wednesday, April 15, 2026
Google search engine
Homeখেলাধুলাক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন

ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন

তবে এখনও ঘরোয়া আসরে খেলা চালিয়ে যাবেন,
দেড় দশকের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন বাংলাদেশের তারকা পেসার রুবেল হোসেন। ২০২২ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার পর এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকেও নিজের অবসরের ঘোষণা দিলেন এই গতিদানব। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকে চূড়ান্তভাবে ‘গুডবাই’ জানান রুবেল। তবে এখনও ঘরোয়া আসরে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। 

বিদায়ি বার্তায় রুবেল লিখেছেন, “বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।”  বিদায়বেলায় পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী এবং অগণিত ভক্তদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন এই পেসার, ‘আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।’ ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক পথচলা শুরু হয় রুবেলের। বাংলাদেশের হয়ে ২৭ টেস্ট,  ১০৪ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্টি খেলেছেন রুবেল। টেস্টে ৪৪ ইনিংসে বোলিং করে তিনি শিকার করেছেন ৩৬ উইকেট। টেস্টের চেয়ে রঙিন পোশাকে রুবেলের পারফরম্যান্স ভালো ছিল। ১০৪ ওয়ানডে খেলে ১০২ ইনিংসে বোলিং করে ১২৯ উইকেট পেয়েছেন তিনি। আর টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ২৮ উইকেট। রুবেল হোসেনের ক্যারিয়ারের কথা উঠলেই সবার আগে মনে পড়ে ২০১৫ বিশ্বকাপের সেই ঐতিহাসিক মুহূর্ত।

অ্যাডিলেডে রুবেলের বিধ্বংসী বোলিংয়েই ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল বাংলাদেশ। তার সেই ইনসুইং আর গতিময় ডেলিভারিগুলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অধ্যায় হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। (নিউজ ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য