শনিবার (২১ মার্চ) সকালে এই সাক্ষাৎ হয়েছে,প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার (২১ মার্চ) সকালে এই সাক্ষাৎ হয়েছে বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান, প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান এবং তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। (নিউজ ডেস্ক)






