34.5 C
Rangpur City
Friday, March 13, 2026
Google search engine
Homeখেলাধুলাইরান বিশ্বকাপে খেলবে না

ইরান বিশ্বকাপে খেলবে না

ইরানের পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়,মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের জেরে আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামাল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়। অর্থাৎ, বিশ্বকাপে খেলবে না ইরান। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে ডোনিয়ামাল বলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার মতো কোনো অবস্থা নেই। আমাদের ওপর কয়েক মাসের ব্যবধানে দুইটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং এতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ফুটবল খেলা সম্ভব নয়। তাই ইরান বিশ্বকাপে অংশ নেবে না বলেই সরকার সিদ্ধান্ত নিয়েছে।’ গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই উত্তেজনা তীব্র হয়ে ওঠে। এরপর পাল্টা হামলা চালায় ইরান, যার প্রভাব ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। সংঘাতের এই পরিস্থিতিতে কয়েক মাসের ব্যবধানে দুইটি যুদ্ধের মুখোমুখি হয়েছে দেশটি, যাতে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে বলে দাবি করেন ক্রীড়ামন্ত্রী।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, বিশ্বকাপে অংশ নিতে ইরান দলকে স্বাগত জানানো হবে এবং তাদের অংশগ্রহণে কোনো বাধা দেওয়া হবে না। আন্তর্জাতিক ফুটবল সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও একই আশ্বাসের কথা উল্লেখ করেছিলেন। তবে ইরানের সর্বশেষ অবস্থান সেই সম্ভাবনাকে অনেকটাই অনিশ্চিত করে তুলেছে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করার কথা রয়েছে। সূচি অনুযায়ী লস অ্যাঞ্জেলেসে ইরানের গ্রুপ পর্বের ম্যাচ হওয়ার কথা ছিল নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে। এছাড়া সিয়াটলে তাদের মুখোমুখি হওয়ার কথা ছিল মিসরের। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য