19.4 C
Rangpur City
Tuesday, January 20, 2026
Google search engine
Homeখেলাধুলাআজ বিসিবি সভাপতির সাবেক অধিনায়কদের সঙ্গে মতবিনিময়

আজ বিসিবি সভাপতির সাবেক অধিনায়কদের সঙ্গে মতবিনিময়

জাতীয় দলের সাবেক অধিনায়কদের সঙ্গে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ মতবিনিময় করবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ১৫ জন সাবেক অধিনায়ক মতবিনিময়ে নিমন্ত্রণ পেয়েছেন বলে জানা গেছে।দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়নে সাবেক ক্রিকেটারদের পরামর্শও নিচ্ছেন তিনি।

বিসিবি সভাপতি হওয়ার পর ফারুক আহমেদ বেশ কিছু কাজ এগিয়ে নিয়েছেন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতেও আয়োজন করেছেন সাত দলের বিপিএল। দুর্বার রাজশাহীর পেমেন্ট ইস্যু এবং বিতর্কিত কিছু ঘটনা ছাড়া একাদশ বিপিএল প্রশংসা কুড়িয়েছে। বিপিএলের টিকিট বিক্রি করে ১৩ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে বলে জানান বিসিবি সভাপতি ফারুক।

এই মতবিনিময় সভার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে ফারুক বলেন, ‘ক্রিকেটের অগ্রগতি পরিকল্পিতভাবে এগিয়ে নিতে সাবেক অধিনায়কদের সঙ্গে মতবিনিময় করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভালো কিছু করতে হলে সবার কথা শুনতে হবে।’ সভা থেকে পাওয়া পরামর্শ বোর্ড পরিচালনায় কাজে লাগাতে চান তিনি।

শফিকুল হক হিরা, রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবালরা উপস্থিত থাকতে পারেন বৈঠকে। নাঈমুর রহমান দুর্জয়, মাশরাফি বিন মুর্তজারা নিমন্ত্রণ পাননি।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য