29.8 C
Rangpur City
Friday, February 27, 2026
Google search engine
Homeখেলাধুলাআগামী জুন থেকে দেশব্যাপী বিসিবি'র ‘স্পিনার হান্ট’ অভিযান শুরু

আগামী জুন থেকে দেশব্যাপী বিসিবি’র ‘স্পিনার হান্ট’ অভিযান শুরু

এবার নতুন প্রতিভা খুঁজতে দেশব্যাপী ‘স্পিনার হান্ট’ অভিযান চালাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী জুন মাস থেকে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের উদ্যোগে এই কার্যক্রম শুরু হবে। দেশজুড়ে প্রতিভাবান স্পিনারদের খুঁজে বের করাই এই প্রোগ্রামের মূল লক্ষ্য।

নতুন স্পিন প্রতিভা তুলে আনতে বিসিবির এই উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের স্পিন শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

গেম ডেভেলপমেন্টের কোচ শাহেদ মেহমুদ এই কার্যক্রম পরিচালনা করবেন। গত বছর তার নেতৃত্বে রিস্ট স্পিনারদের খোঁজে একটি কার্যক্রম পরিচালিত হয়েছিল, যার মাধ্যমে ১৪ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে। এবার সেই তালিকা চূড়ান্ত করার পাশাপাশি নতুনভাবে লেগ-স্পিনার, অফ-স্পিনার, বাঁ-হাতি স্পিনার এবং সম্ভাব্য চায়নাম্যান বা রহস্য স্পিনারদের খুঁজে বের করার পরিকল্পনা রয়েছে।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার জানিয়েছেন, ‘আমরা জুন মাসে স্পিনার হান্ট শুরু করব। এক বছর আগে শুধু রিস্ট স্পিনারদের নিয়ে কাজ করেছি। এবার আরও বিস্তৃত পরিসরে কাজ করব। যদি চায়নাম্যান বা রহস্য স্পিনার পাওয়া যায়, তাদেরও পরিচর্যার চেষ্টা করব।’

এছাড়া, গত বছর বাছাই করা রিস্ট স্পিনারদের নিয়ে ক্যাম্প শুরু হবে এপ্রিলে। কায়সার আরও বলেন, ‘রিস্ট স্পিন ক্যাম্পটা এপ্রিলের মাঝামাঝি সময়ে শুরু করব আমরা। এটি ক্যাম্পের চূড়ান্ত ধাপ হবে, যেখানে সংক্ষিপ্ত তালিকায় থাকা
খেলোয়াড়দের নিয়ে কাজ করা হবে।’ এই ক্যাম্পও পরিচালনা করবেন শাহেদ মেহমুদ। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য