16.3 C
Rangpur City
Thursday, February 5, 2026
Google search engine
Homeজাতীয়অমর একুশে বইমেলা পেছাচ্ছে না

অমর একুশে বইমেলা পেছাচ্ছে না

আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে মেলা,
অমর একুশে বইমেলা-২০২৬ পেছাচ্ছে না। বরং নির্ধারিত দিনক্ষণ আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে মেলা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলা একাডেমি। প্রতিষ্ঠানটির ভাষ্য―এরইমধ্যে বইমেলা আয়োজনের ৬০ শতাংশ কাজ সম্পন্ন। এছাড়া এপ্রিলে তীব্র তাপপ্রবাহ থাকে, এ কারণে ওই সময় বইমেলা আয়োজন বাস্তবসম্মত নয় বলেও জানানো হয়েছে। এর আগে কিছু প্রকাশক বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু না করে আসন্ন ঈদের পর করার জন্য আবেদন জানিয়েছিল। গত ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়েছিল। এরপর বাংলা একাডেমি সংবাদ সম্মেলন করে তাদের সিদ্ধান্ত জানাল এবার।এদিন একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে (ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের চতুর্থ তলায়) সংবাদ সম্মেলনে অমর একুশে বইমেলা ২০২৬-এর সদস্যসচিব ড. মো. সেলিম রেজা মূল বক্তব্য রাখেন।

এ সময় তিনি বলেন, অনিবার্য বাস্তবতার জন্য অন্যান্য বছরের মতো এবার বইমেলা ১ ফেব্রুয়ারি থেকে শুরু করা সম্ভব হয়নি। এ বছর বইমেলা শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি থেকে। এ লক্ষ্যে এরইমধ্যে বইমেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। একাধিক বৈঠক হয়েছে কমিটির। এতে কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী বইমেলা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ একাডেমির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(নিউজ ডেক্স)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য